শিরোনাম ::
ফেনীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বিজিবি
আফতাব মমিন ভূঁঞা, ফেনী
- আপডেট সময় : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২১৮৬ বার পড়া হয়েছে
ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়ন এর টহল দল ৯ জানুয়ারি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য ৬৩ হাজার টাকা।
বিজিবি ৪ ব্যাটালিয়ন সুত্রে এই তথ্য জানায়।
৪ ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ট্যাগস :






















