ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো মানুষ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্যজুড়ে এখনো ১০টির বেশি বড় আগুন সক্রিয় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকলকর্মী মাঠে কাজ করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ জানুয়ারি) ভিক্টোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব দাবানলের সূত্রপাত হয়। এখন পর্যন্ত তিন লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনে বাড়িঘরসহ অন্তত ১৩০টির বেশি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি দাবানলের কারণে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের মতে, এটি ২০১৯–২০২০ সালের ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর ভিক্টোরিয়ায় সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। সে সময় ব্যাপক এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছিল এবং প্রাণহানির ঘটনাও ঘটেছিল।

এদিকে শনিবার ক্যানবেরা থেকে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, দেশটি চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির দিনের মুখোমুখি হচ্ছে, বিশেষ করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের বড় একটি অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক এলাকার মানুষের প্রতি তার গভীর সমবেদনা রয়েছে।

রয়টার্স জানায়, দাবানলের ঝুঁকিতে থাকা বহু এলাকার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নিঝুঁকির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো মানুষ

আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬