ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আ.লীগের ভালো মানুষগুলোকে ধরলে ভয়ে অনেকেই কেন্দ্রে যাবে না: বিএনপির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেছেন, সারা দেশে ধরপাকড় শুরু হয়েছে, মাদারীপুরেও তা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, “এই দেশে আওয়ামী লীগ খারাপ বলা যায় না, তাদের মধ্যেও ভালো মানুষ আছে। গ্রামে দ্বন্দ্বের কারণে ভালো লোকদের আসামি করলে জনগণ কষ্ট পাবে। এভাবে ভয় তৈরি হলে মানুষ ভোটকেন্দ্রে যাবে না।”

শনিবার (১০ জানুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরে ইউনিয়ন বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর তিনি সেখানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের মানুষের বহুদিনের প্রত্যাশা। ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করা গেলে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। ধরপাকড় ও ভয় দেখালে মানুষ ভোটকেন্দ্রে যাবেন না এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুনামও ক্ষুণ্ন হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যয়ে সবাই শোকাহত। আমরা আশা করি তারেক রহমান খালেদা জিয়ার স্বপ্ন ও দিকনির্দেশনা অনুসরণ করে দেশের নেতৃত্ব দেবে। দেশের মানুষও তার দিকে তাকিয়ে আছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জজ আদালতের সরকারি কৌঁসুলি গোলজার আহম্মেদ মোস্তফা চিশতি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতুর্জা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটাল ও ডায়গনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা. রেজাউল করিম রেজা প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আ.লীগের ভালো মানুষগুলোকে ধরলে ভয়ে অনেকেই কেন্দ্রে যাবে না: বিএনপির প্রার্থী

আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬