ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাসিত যুবরাজের দেশে ফেরার আভাস, খামেনির ক্ষমতা নিয়ে প্রশ্ন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ২১১৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বিক্ষোভকারীদের আগামী দুই রাত রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। শনিবার দেওয়া এক বার্তায় তিনি শহরের কেন্দ্রীয় এলাকাগুলো দখলে রাখার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জ্বালানি ও পরিবহন খাতের শ্রমিকদের দেশজুড়ে ধর্মঘট শুরু করার অনুরোধ করেন।

প্রতিবাদকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পাহলভি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার তার আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক মানুষের রাস্তায় নামা সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। তার দাবি, এই গণজমায়েত ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বের হুমকির জবাব দিয়েছে এবং শাসকগোষ্ঠীর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে।

আন্দোলনের পরবর্তী ধাপে অর্থনৈতিক চাপ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে পাহলভি বলেন, রাষ্ট্রের আর্থিক জোগান ব্যাহত করতে পারলে দমন-পীড়ন চালিয়ে যাওয়ার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে পরিবহন, তেল-গ্যাসসহ সামগ্রিক জ্বালানি খাতের শ্রমিকদের জাতীয় পর্যায়ে ধর্মঘটে যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার ও রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পুনরায় রাস্তায় নামার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতীয় পতাকা ও প্রতীক নিয়ে জনসমাগমস্থলগুলো পুনর্দখল করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনের লক্ষ্য এখন প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ নয়; বরং বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকাগুলো দখলে রেখে তা ধরে রাখার প্রস্তুতি নিতে হবে।

এ লক্ষ্যে বিভিন্ন দিক থেকে শহরের কেন্দ্রে অগ্রসর হওয়া, বিচ্ছিন্ন জমায়েতগুলোকে একত্র করা এবং দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রয়োজনীয় সামগ্রী আগেভাগে প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ইউনিটের সেই সদস্যদের প্রতিও তিনি আহ্বান জানান, যারা বিরোধী পক্ষের ‘ডিফেকশন প্ল্যাটফর্ম’-এর প্রতি সমর্থন জানিয়েছেন, তারা যেন দমনযন্ত্রকে ধীর ও ব্যাহত করতে আরও সক্রিয় ভূমিকা রাখেন।

পাহলভি আরও জানান, তিনি ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং যাকে তিনি ‘জাতীয় বিপ্লবের বিজয়’ হিসেবে উল্লেখ করছেন, সেই মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তার মতে, সেই সময় দ্রুত এগিয়ে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাসিত যুবরাজের দেশে ফেরার আভাস, খামেনির ক্ষমতা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৭:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬