ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতিতে বাংলাদেশের প্রত্যাখ্যান ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমালিয়ার একটি অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার বিষয়টি এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব, পাশাপাশি এর বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতি নিয়ে আলোচনা করতে এই জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করে ওআইসি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্ম।

তিনি ইসরায়েলের এ ধরনের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

তৌহিদ হোসেন বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রশ্ন কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা ও উদ্যোগ গ্রহণযোগ্য হতে পারে না এবং ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির ওপর প্রাধান্য পাবে।

এর আগে শনিবার সকালে ওআইসির সদস্য দেশগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে সিএফএমের বিশেষ অধিবেশন উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতিতে বাংলাদেশের প্রত্যাখ্যান ও নিন্দা

আপডেট সময় : ০১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬