ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২১৪১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় একটি ট্রাকের চাপায় মো. কাদির আলী (৬০) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাদির আলী ওই এলাকার মো. কালু হাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কাদির আলী ঘাসের একটি আঁটি নিয়ে রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদ বন্দর থেকে পণ্য খালাস করে ভারতে ফেরার পথে থাকা একটি খালি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে ট্রাকটি আটক করে এবং চালককে ধরে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক চালকের নাম মো. হামজু শেখ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার শুকনগর গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০২:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬