ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের প্রেক্ষিতে ইসরায়েলে সতর্কতা বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক বড় সরকারবিরোধী বিক্ষোভের কারণে ইসরায়েল উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ তারা আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র দেশটিতে হস্তক্ষেপ করতে পারে। রোববার (১১ জানুয়ারি) বিষয়টি তিনটি ইসরায়েলি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরে ইরানকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে আসছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘সহায়তা দিতে প্রস্তুত’।

এক নিরাপত্তা বৈঠকে অংশ নেওয়া ইসরায়েলি সূত্র জানিয়েছে, উচ্চ সতর্কতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এর বিস্তারিত ব্যবস্থা প্রকাশ করা হয়নি। একই সূত্র জানিয়েছে, শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এক ফোনালাপে ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত জানাননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের প্রেক্ষিতে ইসরায়েলে সতর্কতা বাড়ানো হয়েছে

আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬