ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্ডিয়ান আইডল বিজয়ী গায়ক ও অভিনেতা প্রশান্তের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২২১৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নয়াদিল্লির বাসভবনে ভারতীয় অভিনেতা ও গায়ক প্রশান্ত তামাং মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৩ বছর। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তিনি প্রয়াত হয়েছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বলেন, “জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং-এর অকাল মৃত্যু গোর্খা সম্প্রদায় এবং সংগীত জগতকে গভীর শোকাহত করেছে। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ জয় করে তিনি ভারতীয় গোর্খাদের গর্বিত করেছেন এবং নেপালি সংগীতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।”

বিস্তা আরও বলেন, “প্রশান্ত তামাং শুধু দার্জিলিং, তেরাই, ডুয়ার্স, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতেই নয়, গোর্খা সম্প্রদায়কে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ করার ক্ষমতা দেখিয়েছিলেন। এমন প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণ ভারতীয় সংগীত ও চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি।”

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’–এর তৃতীয় সিজনের বিজয়ী হন প্রশান্ত তামাং। এরপর প্রকাশিত তার অ্যালবাম ‘ধন্যবাদ’ তাকে আরও পরিচিত করে তোলে।

চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’-এর মাধ্যমে। এরপর ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’ ও ‘পরদেশি’সহ একাধিক ছবিতে অভিনয় করেন তিনি।

টেলিভিশনে প্রশান্ত ‘অ্যাম্বার ধারা’-তে অতিথি ছিলেন এবং পরে ‘পাতাললোক’–এর দ্বিতীয় মৌসুমে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইন্ডিয়ান আইডল বিজয়ী গায়ক ও অভিনেতা প্রশান্তের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬