ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে যুবক নিখোঁজ, পুঁতে রাখা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়া ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টায় বাড়ি থেকে বের হয়ে অসুস্থ বাবাকে দেখতে যান। এরপর তিনি নিখোঁজ হন। পরিবারের অনুসন্ধান ও তল্লাশি করেও তার খোঁজ পাওয়া যায়নি।

সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পান। সন্দেহ হলে মাটি সরানো হলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে গলায় লাইলনের রশি দিয়ে ফাঁস দেয়া ছিল, এবং পরনে ছিল শর্টপ্যান্ট ও গেঞ্জি। বাম হাতের বুড়ো আঙুলও কাটা ছিল।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, নিহতকে হত্যা করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তল্লাশি অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে যুবক নিখোঁজ, পুঁতে রাখা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬