ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে এলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্য।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২১২৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্য। তারা কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে, এবং বিজিবি তাদেরকে নিজেদের হেফাজতে নিতে পারে বলে জানা গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, সীমান্তের ওপারে সংঘাত চলাকালীন মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছেন। নিহত শিশু আফনান (১০) ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। সংঘাতের সময় দুইপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের দিকে পিছু হটে যায়।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, এখন পর্যন্ত ৫৩ জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং বিস্তারিত সন্ধ্যায় ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল জানান, ঘটনার পরে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। তিন ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে এলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্য।

আপডেট সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬