ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু: ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২১৩৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস। এ সময় তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং নির্বাচন হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ড. মুহাম্মদ ইউনূস জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এসব ক্যামেরা কেন্দ্রীয় একটি অ্যাপের মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগ ও ঢাকা থেকে সরাসরি মনিটর করা যাবে। পাশাপাশি সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী থাকবে র‌্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাঠানো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

তবে বড় চ্যালেঞ্জ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা হতে পারে। এসব অপচেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু: ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬