ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর নির্দেশনা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১২৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জুলাই–আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আজকের দিন আদেশের জন্য নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। এর আগে গত ৬ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে তিনি তার মক্কেলদের নির্দোষ দাবি করেন এবং অভিযোগ গঠন না করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

শুনানিকালে প্রসিকিউশনের উপস্থাপিত ফোনালাপ সালমান ও আনিসুলের নয় বলে অস্বীকার করেন আসামিপক্ষের আইনজীবী। পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে অডিও রেকর্ড পরীক্ষা করার আবেদন জানানো হয়। তবে গত ৪ জানুয়ারি ওই আবেদন নাকচ করে দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষ থেকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। অভিযোগে বলা হয়, তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র ও সাধারণ মানুষ নিহত হন। এ সময় নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

এছাড়া ২০২৪ সালের জুলাই মাসে চলমান আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান ও আনিসুলের ভূমিকার কথাও অভিযোগে উল্লেখ করা হয়। এর ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে একটি ফোনালাপ হয়, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা শোনা যায়। গত ২২ ডিসেম্বর শুনানির সময় সেই অডিও রেকর্ডসহ আনুষঙ্গিক অভিযোগ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান তিনি।

এর আগে গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেয়। একই দিন সকালে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর নির্দেশনা

আপডেট সময় : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬