ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে দেশের নারীরা জামায়াতকে সমর্থন দেবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জনগণের প্রতি শতভাগ আস্থা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মা–বোনেরাও আসন্ন নির্বাচনে জামায়াতকে বেছে নেবেন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে বেছে নেয়, তবে আমরা তাদের সহযোগিতা করব। দুর্নীতিবিরোধী অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে যারা থাকবে, আমরা তাদের সঙ্গেই থাকব।

তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শঙ্কা থাকলেও প্রথমে সে বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। সেখানে সমাধান না হলে জাতির সামনে বিষয়টি তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তাহলে জনগণ কবে তাদের ভোটাধিকার ফিরে পাবে—তা আমাদের জানা নেই।

এ সময় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, অভ্যুত্থানের সময়েও কিছু গণমাধ্যম একপেশে ভূমিকা পালন করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে, তবে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। প্রশাসন ও গণমাধ্যম যে যেই ভূমিকা পালন করছে, জনগণ সবই মনে রাখছে। জনগণকে বোকা ভাবার কোনো সুযোগ নেই।

নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ আচরণ করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া মঙ্গলবারের মধ্যে ১১ দলের মধ্যে আসন সমঝোতা দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আগামী নির্বাচনে দেশের নারীরা জামায়াতকে সমর্থন দেবে: শফিকুর রহমান

আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬