ইরানে সাইবার হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র: দ্য টেলিগ্রাফ
- আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১০৯ বার পড়া হয়েছে
ইরানে দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবার সম্ভাব্য সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভকারীদের উপর তেহরানের দমন-পীড়নের প্রতিক্রিয়ায় ইরানের নেতৃত্বকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হচ্ছে।
অপরদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে দাবি করেছেন, সাম্প্রতিক ‘সন্ত্রাসী আন্দোলনে’ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জড়িত থাকার প্রমাণ রয়েছে। তিনি বলেন, প্রমাণ রয়েছে যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, মোসাদের এজেন্টরা বিক্ষোভকারীদের সঙ্গে ছিল এবং দাঙ্গা পরিচালনা করছিল।
আরাঘচি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা না দিয়ে ইরানের পুলিশকে নিন্দা করেছে।



























