ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১১৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ট্যাংক জেলায় বোমা বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার পথে পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিনে লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় পুলিশের আরেকটি গাড়িকে লক্ষ্য করে পৃথক আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, দারা টাং সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। কর্মকর্তারা জানান, এর একদিন আগে একই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করে।

এদিকে এর আগের রাতে খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে একাধিক দিক থেকে গুলি চালায় হামলাকারীরা। পুলিশ পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আপডেট সময় : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬