সুন্দরবনে বন বিভাগের অভিযান, ১০০ কেজি হরিণের মাংস উদ্ধার
- আপডেট সময় : ১২:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২১২৩ বার পড়া হয়েছে
সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি হরিণের মাংস ও চার হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের ঘোলের খালসংলগ্ন কাগাদোবেকী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় এসব হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকী ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















