ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান: ২৫ জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ২১৪৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় ২২ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ২৫ জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রসিকিউশন কার্যালয় অভিযোগটি আমলে নিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেয়।

অভিযোগে উল্লেখ করা হয়, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২২ জুলাই গণভবনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ওই বৈঠকে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, এস আলম গ্রুপের সাইফুল আলমসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, অভিযুক্ত ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থায়ন করে চলেছেন। বিষয়টি তদন্ত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রসিকিউশন কার্যালয় অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জুলাই অভ্যুত্থান: ২৫ জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬