ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানে সরকারবিরোধী গণ-আন্দোলন দমনে কর্তৃপক্ষ যদি মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা যদি এমন কিছু করে, আমরা অত্যন্ত শক্ত প্রতিক্রিয়া দেখাব।’

বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। অনলাইনে প্রকাশিত সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপে তিনি বলেন, ‘তারা ইতোমধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে। এখন আবার ফাঁসির কথা বলছে। এর পরিণতি তাদের জন্য কেমন হয়, তা দেখা যাবে।’

সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে অবস্থান করছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে বক্তব্য দেন। ভাষণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য ‘সহায়তা আসছে’।

ট্রাম্প আরও বলেন, ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনো স্পষ্ট নয়। তার ভাষায়, ‘আমি বিভিন্ন সংখ্যা শুনছি। একটি মৃত্যুও অনেক বেশি। কোথাও কম সংখ্যা বলা হচ্ছে, আবার কোথাও অনেক বেশি।’

পরে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি শিগগিরই ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং পাবেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে, তবে এখনো নিশ্চিত নই। খুব শিগগিরই বিস্তারিত জানব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ এর আগে তিনি বলেছিলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে—যে সীমা ইতোমধ্যেই কয়েক দিন আগে অতিক্রম করা হয়েছে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৭৩৪ জন নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিক্ষোভ দমনে ইরান সরকার মৃত্যুদণ্ড ব্যবহার করতে পারে—এমন আশঙ্কাও বাড়ছে।

তেহরানের কৌঁসুলিরা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ অভিযোগে মৃত্যুদণ্ডযোগ্য মামলা করা হবে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, ভিন্নমত দমন ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

আইএইচআর বিশেষভাবে এরফান সোলতানি (২৬) নামের এক যুবকের মামলার কথা উল্লেখ করেছে। গত সপ্তাহে তেহরানের উপশহর কারাজে গ্রেপ্তার হওয়া সোলতানিকে ইতোমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবারের একটি সূত্র জানিয়েছে। ওই সূত্রের দাবি, তাকে বুধবারের মধ্যেই ফাঁসি দেওয়া হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬