শিরোনাম ::
চাপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ নেতা-কর্মী
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২১১৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নেতাকর্মীরা দলীয় শপথ নেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন ভোলাহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যুক্ত হয়েছেন।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ট্যাগস :






















