বিপদে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী, ট্রাম্পের চাপ
- আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বারবার মন্তব্য করেছেন। তবে স্বায়ত্ত্বশাসিত দ্বীপটির প্রধানমন্ত্রী জেনস ফ্রেডেরিক নিলসেন স্পষ্ট করেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে চান না এবং ডেনমার্কের সঙ্গে থাকাই তাদের পছন্দ।
নিলসেনের এই মন্তব্যের পর ট্রাম্প বলেছেন, নিলসেনের সিদ্ধান্ত তার জন্য ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, “এটা তাদের সমস্যা। আমি এতে একমত নই। নিলসেনকে আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে এটি তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।”
গত মঙ্গলবার কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নিলসেন আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্র নয়; ডেনমার্ক, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিয়েছি। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ সংলাপ এবং সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া।”
এদিকে, বুধবার ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা উচ্চপর্যায়ের বৈঠক করবেন, যেখানে চলমান উত্তেজনা এবং দ্বীপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।



























