শিরোনাম ::
মামুনুল হককে ইসির কারণ দর্শানোর নোটিশ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. মামুনুল হককে নির্বাচন কমিশন (ইসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
নোটিশে বলা হয়েছে, তিনি গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন। এটি ভোটের নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ আগে হওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
ইসি নির্দেশ দিয়েছে, এই লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে হবে।
ট্যাগস :




























