ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২১২৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিক্ষোভে উত্তাল ইরান। এর মধ্যেই দেশটিতে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জরুরি সতর্কতামূলক বিবৃতি জারি করেছে। এতে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার পাশাপাশি নতুন করে ইরান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে ভারত সরকারের জারি করা ভ্রমণ সতর্কতার ধারাবাহিকতায় এবং ইরানের ক্রমাবনত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের ‘যথাযথ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে বিক্ষোভপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

ইরানে বসবাসরত সব ভারতীয় নাগরিককে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে এবং দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের তাদের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত সব নথি—পাসপোর্ট ও পরিচয়পত্রসহ—সবসময় নিজের কাছে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সহায়তার প্রয়োজন হলে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

দূতাবাস জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে। নম্বরগুলো হলো— ৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২ এবং +৯৮৯৯৩২১৭৯৩৫৯। ইমেইল: cons.tehran@mea.gov.in

এছাড়া, ইরানে অবস্থানরত কিন্তু এখনও দূতাবাসে নিবন্ধন না করা সব ভারতীয় নাগরিককে https://www.meaers.com/request/home লিংকের মাধ্যমে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটলে ভারতে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধও জানানো হয়েছে।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি ‘দ্রুত অবনতির দিকে যাচ্ছে’ বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করে ‘অবিলম্বে ইরান ত্যাগ করার’ আহ্বান জানানো হয়।

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, লাগামছাড়া মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর প্রথমে তেহরানে বিক্ষোভে নামেন ব্যবসায়ীরা। পরবর্তীতে এই আন্দোলন তেহরানের বাইরে কারাজ, ইসফাহান, শিরাজ ও কেরমানশাহসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।

গত দুই সপ্তাহে বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিয়েছে। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন পূর্ণাঙ্গ সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র।

ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে বিক্ষোভকারীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরান সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তবে ওই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ

আপডেট সময় : ০৬:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬