ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২১২০ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডের বাইরে থাকার পর বিএনপির ১৩ জন নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুখবর পেয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি খোদেজা রহিম কলি, রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনু, বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হাসান জুয়েলসহ মোট ১৩ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এ তালিকায় আরও ছিলেন—কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান জোবাইদুর রহমান সবুজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব আব্দুল মান্নান, জাহিদ হাসান জালাল, মো. মাহবুবুর রহমান বাবু, কাহালু পৌর বিএনপির নেতা আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম এবং গাবতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল আলম রাসেল।

পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬