ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নড়াইলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজন আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়ায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে দিঘলিয়া এলাকার তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালায় লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল। এ সময় তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তোফায়েলকে সঙ্গে নিয়ে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালানো হয়।

অভিযানকালে রাসেল, পিন্টু ও আমিনুরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, প্রায় ৮০০ রাউন্ড গুলি, মাদকদ্রব্য, চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি মো. আব্দুর রহমান জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নড়াইলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজন আটক

আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬