জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
- আপডেট সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা শীর্ষ নেতারাও অংশ নেন।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, বৈঠক শেষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া পরে ১০ দলীয় জোটের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে।
এদিকে একাধিক সূত্র জানিয়েছে, আজই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে ১০ দলীয় জোটের নেতাদের বৈঠক হতে পারে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চালানো হবে। শেষ পর্যন্ত সে উদ্যোগ সফল না হলে, বর্তমানে ফাঁকা থাকা ৪৭টি আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ১০ দলীয় জোট।




























