ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বরগুনায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের এক নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার মামলায় পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বজলুর রহমানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, “নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বরগুনায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের এক নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬