মাদারীপুরে প্রবাসী স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
- আপডেট সময় : ০৩:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
মাদারীপুরে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগের জেরে এক প্রবাসী যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত নারীকে আটক করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে বিবাদ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি। শুক্রবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হলে ভোররাতে স্ত্রী ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয় বলে অভিযোগ।
পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ব্লেড জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। স্বামীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






















