ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাদুরোকে অপহরণের সময় মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ৪৭ সেনা নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো মার্কিন সামরিক অভিযানে দেশটির অন্তত ৪৭ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন নারী সেনা রয়েছেন। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

দীর্ঘদিনের হুমকি-ধামকির পর গত শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের সময় রাজধানী কারাকাসসহ দেশের কয়েকটি শহরে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। একই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। তবে বেসামরিক হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। গত ৭ জানুয়ারি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলো জানান, যুক্তরাষ্ট্রের হামলায় মোট ১০০ জন নিহত হয়েছেন। একই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত সেনা সদস্যের সংখ্যা ২৩ জন এবং সে তালিকাও প্রকাশ করা হয়।

পরবর্তীতে নিহতের সংখ্যা সংশোধন করে প্রতিরক্ষামন্ত্রী জানান, ৩ জানুয়ারির অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। এর মধ্যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর ৪৭ জন সদস্য রয়েছেন।

নিহতদের মধ্যে আরও ৩২ জন কিউবান সেনা ছিলেন। তাদের কয়েকজন প্রেসিডেন্ট মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা দলে দায়িত্বে ছিলেন বলে জানানো হয়। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে নিহত ওই ৩২ জন কিউবান সেনার মরদেহ গ্রহণ করে কিউবা সরকার।

নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, ‘বলিভারিয়ান জাতীয় সশস্ত্র বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা সামরিক আগ্রাসনের মুখে আত্মত্যাগের মাধ্যমে ইতিহাস ও স্বদেশকে সম্মানিত করেছেন।’ তিনি জানান, নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হবে।

সামরিক স্থাপনায় বোমা হামলার মাধ্যমে শুরু হওয়া এই অভিযানে ১১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অভিযানের এক পর্যায়ে মার্কিন সেনারা হেলিকপ্টারে অবতরণ করে কারাকাসে প্রেসিডেন্টের বাসভবন থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাদুরোকে অপহরণের সময় মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ৪৭ সেনা নিহত

আপডেট সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬