ফেনীতে ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৭:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২১৬৮ বার পড়া হয়েছে
Disability Support Society (ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটি) আয়োজিত দৃষ্টি ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১৭ জানুয়ারি শনিবার ফেনী শহরের এডভোকেট আবুলাইস লেইনে ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটি
কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও
শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটির চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার নেতা, আন্তর্জাতিক মাইগ্রেন ফাউন্ডেশন এর মহাসচিব, স্কুল অব লিডারশীপ ইউএসএ ক্যানাডা চ্যাপ্টার এর প্রেসিডেন্ট, মাবিয়া-নজির ফাউন্ডেশন এর চেয়ারম্যান, কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারী।
এই সময় উপস্থিত ছিলেন ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান তাহামিনা আক্তার,
নির্বাহী পরিচালক সাংবাদিক আফতাব মমিন ভূঁঞা ও নির্বাহী সদস্য কামাল উদ্দিন।
সংস্থার চেয়ারম্যান হুমায়ুন পাটওয়ারী বলেন, ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটি একটি দাতব্য-অলাভজনক-অরাজনৈতিক-সামাজিক সংস্থা।
এই সংস্থার মাধ্যমে গরিব অসহায় প্রতিবন্ধীদের কে বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান করা হয়।
ভবিষ্যতে গরিব অসহায় অঙ্গহানি ব্যক্তিদের কৃত্রিম হাত-পা সংযোজন কল্পে হাসপাতাল ও নার্সিং হোম স্থাপনের পরিকল্পনা রয়েছে।






















