ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন, প্রশ্নবিদ্ধ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

মাহমুদুল্লাহ রিয়াদ
  • আপডেট সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২১২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন জানান, বিকেল ৪টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সদর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় আরও ইউনিট যোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আগুনের খবরে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেক স্বজন নিজ উদ্যোগে রোগীদের স্ট্রেচার ও হুইলচেয়ারে করে বাইরে নিয়ে আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। রোগীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন, প্রশ্নবিদ্ধ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬