ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিপুল পরিমাণ অস্ত্রসহ সেনাবাহিনীর অভিযানে দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ বাহিনীর (সেনাবাহিনী) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় চেয়ারম্যানের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তারা ওই এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম আবুল বশরের ছেলে এবং সারোয়াতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেনের ভাই।

বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল প্রধান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেনাবাহিনী ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে দুই ভাই পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন সেনাসদস্যরা।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে দীর্ঘ তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমারির গোপন বাক্স, গোয়ালঘরের খড় এবং নির্মাণাধীন ভবনের বালির নিচ থেকে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানে ৪টি বিদেশি শটগান, ২টি পিস্তল, ১৩ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মেজর রাসেল প্রধান আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা এবং নিজস্ব পদ্ধতিতে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিলেন। সালাউদ্দিন রুমির বিরুদ্ধে আগে থেকেই ৬টি এবং সাইফুল ইসলাম বাপ্পীর বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার দুজনকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিপুল পরিমাণ অস্ত্রসহ সেনাবাহিনীর অভিযানে দুই ভাই গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬