সারাদেশ
সাভারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২১৩৭ বার পড়া হয়েছে
সাভারে ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকালে সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ইদ্রিস ভিলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন।
ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল। দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় ঢাকা






















