ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তরুণীকে ধর্ষণচেষ্টা: ভিডিও ফাঁসের পর গ্রেফতার ৩ জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ও ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) গ্রেফতারকৃতদের পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৫ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় ঘটনাটি ঘটে।

গ্রেফতাররা হলেন—চরমধুয়ার সমীবাদ এলাকার হোসেন মিয়ার ছেলে মো. রাহিম (১৮), আইয়ুব মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৮) এবং গাজীপুরা এলাকার রইছ উদ্দিনের ছেলে ত্রিসাদ (২০)।
এ ঘটনায় আরও দুই অভিযুক্ত—সমীবাদের কামাল হোসেনের ছেলে সাজিদ (১৯) ও গাজীপুরার বাবুল তালুকদারের ছেলে শাহ পরান (২০) এখনো পলাতক রয়েছেন।

ভুক্তভোগী তরুণী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন রাতে তিনি ঘরের বাইরে গেলে মাহবুবুর রহমান তার মুখ চেপে ধরে বাড়ির সামনে খড়ের গাদার পাশে নিয়ে যান। সেখানে রাহিম তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়। একই সময় সাজিদও অশালীন আচরণ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে অভিযুক্তরা ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা গত ১৬ জানুয়ারি রাতে গাজীপুরা বাজার এলাকা থেকে রাহিম, মাহবুবুর রহমান ও ত্রিসাদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণচেষ্টার সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তরুণীকে ধর্ষণচেষ্টা: ভিডিও ফাঁসের পর গ্রেফতার ৩ জন

আপডেট সময় : ০৩:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬