ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আইমান সামির (আড়াই বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আলমডাঙ্গা পশুহাটসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আইমান সামির তার মায়ের হাতে ভাত খাচ্ছিল। একপর্যায়ে তার মা পানি আনতে ঘরের ভেতরে গেলে শিশুটি ট্রেনের শব্দ শুনে দৌড়ে রেললাইনের দিকে চলে যায়। ঠিক সেই সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে শিশুটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬