ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২১২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে একটি মিনি পিকআপসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোর ৩টা ও সকাল ৮টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর যশপুর বিওপি’র টহলদল সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এই দুই অভিযানে মোট ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকার অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, মুড়াপাড়া এবং পাহাড়পুর এলাকায় সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০–২৫০ গজ দূরে মালামালসহ মিনি পিকআপ পাওয়া যায়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত পণ্যগুলি কাস্টমসের কাছে হস্তান্তরের জন্য প্রক্রিয়াধীন। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও অভিযান চলবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৫:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬