ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁসের অভিযোগে কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ডিজিপি কে রামচন্দ্র রাও। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের ডিরেক্টরেট অব সিভিল রাইটস এনফোর্সমেন্টের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) ড. কে. রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারীদের সঙ্গে আপত্তিকর আচরণের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিযোগ অস্বীকার করে রামচন্দ্র রাও দাবি করেছেন, এসব ভিডিও ‘বানোয়াট ও সম্পূর্ণ মিথ্যা’।

বরখাস্তের আদেশে বলা হয়, রাও এমন আচরণ করেছেন যা একজন সরকারি কর্মচারীর জন্য অশোভন এবং সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, তাঁর আচরণ সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের শামিল বলে রাজ্য সরকার প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

আদেশে বলা হয়, তদন্ত চলাকালে ডিরেক্টরেট অব সিভিল রাইটস এনফোর্সমেন্টের ডিজিপি ড. কে. রামচন্দ্র রাওকে অবিলম্বে কার্যকরভাবে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন বলে রাজ্য সরকার সন্তুষ্ট হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে রাজ্য সরকারের লিখিত অনুমতি ছাড়া তিনি কোনো অবস্থাতেই সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না।

ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সোমবার তিনি কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বরের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তবে জানা গেছে, তাঁদের মধ্যে কোনো বৈঠক হয়নি।

ভিডিওগুলো পুরোনো কি না—এমন প্রশ্নের জবাবে ১৯৯৩ ব্যাচের এই ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা বলেন, ‘পুরোনো বলতে যদি আট বছর আগের কথা বোঝানো হয়, তবে সে সময় আমি বেলাগাভিতে কর্মরত ছিলাম।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁসের অভিযোগে কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬