ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমান (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালিঙ্গী গ্রামের বৃদ্ধ দম্পতি মাহবুব ইসলাম ও মোছা. হাছনা বেগমের একমাত্র ছেলে হাসানুর রহমান এবং তার স্ত্রী—উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা সোমা—দীর্ঘদিন ধরে তাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। নির্যাতনের ফলে মাহবুব ইসলাম ৩ থেকে ৪ বার ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন।

এছাড়া অসুস্থতার সুযোগ নিয়ে হাসানুর রহমান কৌশলে বাবা-মায়ের জমি নিজের নামে লিখে নেন বলে অভিযোগ রয়েছে। পরে কিছুটা সুস্থ হয়ে জমি লিখে দেওয়ার কারণ জানতে চাইলে আবারও তাদের ওপর নির্যাতন শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি ছেলে ও পুত্রবধূ বৃদ্ধ দম্পতিকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। এমনকি তাদের ব্যবহৃত বিছানা ও শীতবস্ত্র পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করা অসুস্থ বৃদ্ধ দম্পতির বিষয়টি জানতে পেরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদের নিজ ঘরে থাকার ব্যবস্থা করেন।

এ ঘটনায় মাহবুব ইসলাম বাদী হয়ে প্রশাসনের সহায়তায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে মঙ্গলবার সকালে মামলাটি আপস করার জন্য চাপ প্রয়োগ করে আপসনামায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হলে খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসানুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাইবান্ধায় বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০২:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬