ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার রাজনীতি এখন আর কার্যকর নয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলায় আহত কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “ধরে নেওয়া যাক আমাদের দলের কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে, তাহলে সেটি দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে আমাদের কাছ থেকেও ব্যাখ্যা চাইবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “এই নোংরা মব রাজনীতির আমরা তীব্র নিন্দা জানাই। মানুষ এখন অনেক বেশি সচেতন। মব তৈরি করে জনমত প্রভাবিত করার দিন শেষ। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে নিজেদের বক্তব্য, অঙ্গীকার ও আদর্শ নিয়ে যেতে হবে। জনগণ অতীত ও বর্তমান বিবেচনা করে ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে।”

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে যে দলই নির্বাচিত হোক না কেন, রাজনৈতিক দলগুলোর উচিত সেই ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহযোগিতা করা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬