ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দুপুরে মিরপুরে সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার পর মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ চলতে দেখা যায়। জামায়াতের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

জামায়াতের নেতাকর্মীরা জানান, তারা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। তাদের মতে, এ সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সবার অংশগ্রহণে একটি সুন্দর ও কল্যাণমুখী দেশ গঠনের বার্তা তুলে ধরবেন।

এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ডা. শফিকুর রহমান উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাবেন। পঞ্চগড় জেলা থেকে তিনি উত্তরাঞ্চলে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা কার্যক্রম শুরু করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দুপুরে মিরপুরে সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করছেন জামায়াত আমির

আপডেট সময় : ০২:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬