ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ময়মনসিংহে বিএনপির তিনজন বহিষ্কার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ২১৩২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ময়মনসিংহের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। সে কারণেই সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন:
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম। তিনি ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে—এটি দলের নিয়মিত সাংগঠনিক নীতি। যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধেও সেই নীতির আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দল যাচাই-বাছাইয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়াই রাজনৈতিক শালীনতা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিচয়। কিন্তু কেউ কেউ ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এতে দলীয় ঐক্য ক্ষুণ্ন হয়। সে কারণেই বিএনপি সাংগঠনিক স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনী মাঠে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দলীয় অবস্থান সুদৃঢ় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ময়মনসিংহে বিএনপির তিনজন বহিষ্কার

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬