শিরোনাম ::
মোংলায় নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২১৩৭ বার পড়া হয়েছে
মোংলার পশুর নদীর চর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি পাওয়া যায়। স্থানীয়রা নদীর তীরে উপুড় হয়ে থাকা মরদেহটি দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মোংলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির জানান, প্রাথমিক তল্লাশিতে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ট্যাগস :






















