ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আল্লাহর কসম, জনগণের একটা টাকার ওপরেও আমরা হাত বসাব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বগুড়া শহরে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় বক্তৃতা কালে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে জনগণের টাকার উপর কখনো হাত বসানো হবে না এবং দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, “ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে তওবা করে ফিরে আসুন। আমরা আপনাদেরকে সম্মানের কাজ এবং রুজি দেব, কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।”

বগুড়াকে উত্তরবঙ্গের ‘রাজধানী’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, ক্ষমতায় এলে শহরটি সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। পাশাপাশি এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং উত্তরের মানুষের যাতায়াত সুবিধার্থে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে।

শহরের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, “শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা হবে। বিচার বিভাগ টাকার বিনিময়ে বিক্রি হবে না। আদালত শুধু বিচার করবে, পদমর্যাদার নয়।”

জনমত পর্যবেক্ষণের গুরুত্বে তিনি গণমাধ্যমকে তীক্ষ্ণ ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান। এছাড়া শিশু ও প্রবীণদের স্বাস্থ্যসেবার দায়িত্ব রাষ্ট্র বহন করবে, মায়েদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে এবং তরুণদের মেধা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কেউ প্রভু হয়ে আসতে পারবে না। দেশের মানুষ ভাঙতে পারে না, মচকাতে পারে না।”

ডা. শফিকুর রহমান শেষ করেন বর্তমান সরকারের ধোঁকা ও ভ্রান্ত নীতির সমালোচনা দিয়ে এবং বগুড়ার ৭টি সংসদীয় আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। এছাড়া জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আল্লাহর কসম, জনগণের একটা টাকার ওপরেও আমরা হাত বসাব না: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬