ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করা উচিত নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। রাজনীতিতে ধর্মকে টেনে আনলে পক্ষপাতিত্ব তৈরি হয়, যা কোনোভাবেই কাম্য নয়। তাই রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা ও পুলিশের তাড়ার মধ্যে ছিলেন। বিএনপিতে এমন কোনো ব্যক্তি নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি। সারাদেশে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। শুধু ঠাকুরগাঁও জেলাতেই সাড়ে সাত হাজার মামলা দেওয়া হয়েছে। এতে দলের নেতাকর্মীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর এসব মামলা প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগ যে ধরনের রাজনৈতিক আচরণ করেছে, বিএনপির কেউ ক্ষমতায় এলে তা করবে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো—বিএনপি একটি পরীক্ষিত ও জনগণের পরিচিত দল। জনগণ বিএনপিকে ভালোভাবে চেনে ও জানে। বিএনপি ক্ষমতায় এলে মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল, ডাল ও আটা পাওয়া যাবে। হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে এবং সন্তানদের শিক্ষায় পরিবারগুলো ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা ন্যায্যমূল্যে সারসহ কৃষি উপকরণ পেতে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করা উচিত নয়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬