শিরোনাম ::
খুলনায় আদালতের সামনে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
খুলনার আদালত চত্বরে গত বছরের ৩০ নভেম্বর সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার (২৪ জানুয়ারি) রাত রুপসা উপজেলার আইচগাতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রেজাউল মুন্সী হৃদয় ও আলিফ হোসেন নয়নকে আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৯টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, দেশীয় কুড়াল ও মোবাইল উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :






















