ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বক্তব্যে ক্ষোভ বাংলাদেশের, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এক প্রকাশ্য অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ এবং অসন্তোষ প্রকাশ পেয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে দণ্ডিত শেখ হাসিনা অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের সরকার উৎখাত এবং আসন্ন নির্বাচনে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির আহ্বান দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বারবার অনুরোধ সত্ত্বেও ভারত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশ মনে করছে, ভারতের ভূমি থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দেশের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধরনের ঘটনা রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের মৌলিক নীতির—সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করার নীতি—উলঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, এটি বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য নেতিবাচক বার্তা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে, আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সময় সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করা হবে এবং এসব চক্রান্ত নস্যাৎ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এটি ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেখ হাসিনার বক্তব্যে ক্ষোভ বাংলাদেশের, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬