ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি-ভিখারির জন্য একই বিচার: শফিকুর রহমান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাষ্ট্রপতি থেকে শুরু করে ভিখারি পর্যন্ত সবার জন্য একই আইন কার্যকর হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কারও সঙ্গে অবিচার করা হবে না। রাষ্ট্রপতি ও সাধারণ মানুষ—সবার জন্যই একই বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে গুমের শিকার পরিবারগুলোই সবচেয়ে বড় মজলুম। যে জাতি মায়েদের সম্মান দিতে জানে না, তারা বিশ্বদরবারে অপমানিত হয়। জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবাই সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবে।

জামায়াত আমির দাবি করেন, দলটি ক্ষমতায় গেলে দেশের সব খাতে বিপ্লব ঘটবে। ১১ দলীয় ঐক্যের সরকার কুষ্টিয়া চিনিকল পুনরায় চালু করবে। তরুণ প্রজন্ম ও নারীরা আর পুরোনো ও ব্যর্থ রাজনীতিকে ফিরিয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। নারীদের ঘরে বন্দি করে রাখার রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না। বরং নিরাপদ সমাজ ও কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, যাতে কেউ যোগ্যতা অনুযায়ী সুযোগ থেকে বঞ্চিত না হয়।

নদী ও পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, পদ্মা ও গড়াই এখন আর নদী নেই, মরুভূমিতে পরিণত হয়েছে। এসব নদী রক্ষার নামে বরাদ্দকৃত অর্থ লুটপাট করা হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর জামায়াত দেশ রক্ষায় রাজপথে থাকলেও কেউ কেউ দেশ ধ্বংসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। জামায়াত অন্যায় মামলা না করলেও অনেকে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য শুরু করেছে। যারা সংসার চালাতে চাঁদাবাজির আশ্রয় নিচ্ছেন, তাদের সে পথ ছেড়ে সৎ পথে আসার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি-ভিখারির জন্য একই বিচার: শফিকুর রহমান

আপডেট সময় : ০১:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬