ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের তথ্য প্রকাশ পেলে ভোটের পরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাছউদ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব কিংবা অন্যান্য তথ্য গোপনের মাধ্যমে কেউ এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে টিকে গেলেও ভোটের পর এসব অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ভোটের স্বচ্ছতা নিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের আপস করবে না বলেও তিনি স্পষ্ট করেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ রাখা হয়েছে এবং রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন—এটাই কমিশনের প্রত্যাশা।

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দলটির নিবন্ধন বহাল থাকায় আইন অনুযায়ী তাদের নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের তথ্য প্রকাশ পেলে ভোটের পরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাছউদ

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬