ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসি সচিব জানান, গণভোট ও সংসদ নির্বাচনের ফল ঘোষণা হবে একসাথে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সিনিয়র নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে প্রকাশ করা হবে। তিনি বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইতোমধ্যে নিবন্ধন করা ভোটারদের কাছে আজ থেকে ব্যালট পাঠানো শুরু হয়েছে। এ তালিকায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা রয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, যদিও ভোট গণনা পৃথকভাবে করা হবে, তবে দুই প্রক্রিয়া পাশাপাশি চলবে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।

তিনি ব্যাখ্যা করেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারিত হয়, যেখানে রিটার্নিং অফিসার ভোট গণনা করেন। তবে পোস্টাল ব্যালট জেলার মোট সংখ্যার ভিত্তিতে গণনা করা হয়। এতে কোনো কোনো জেলায় একাধিক কেন্দ্রের সমান ব্যালট আসতে পারে, যা গণনায় সময় বাড়ায়।

এছাড়া আচরণবিধি ভঙ্গ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সরাসরি ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি বা রিটার্নিং অফিসারের কাছে জানাতে বলা হয়েছে। এতে অভিযোগের কার্যক্রম দ্রুত সম্পন্ন হয় এবং কমিটিকে একটি কপি পাঠালে নির্বাচন কমিশন বিষয়টি ফলোআপ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইসি সচিব জানান, গণভোট ও সংসদ নির্বাচনের ফল ঘোষণা হবে একসাথে

আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬