শিরোনাম ::
দেওয়ানগঞ্জে যমুনা নদীর বালু লুটের অভিযোগে ৫ জনকে ১৫ দিনের জেল
মোঃ আহসান হাবীব সুমন, জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২১৭৯ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বালুমহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. মাহামুদুল ইসলাম।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর সুরক্ষা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :






















