ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাস আয়-রোজগারের তথ্য জানার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার আয়-রোজগার নিয়ে প্রশ্নকারীদের জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার আয়ের হিসাব দেখে কেউ যেন ‘মাথা ঘুরে না পড়ে যায়’। একই সঙ্গে তিনি দাবি করেন, কখনো চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন না।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সবাই একসঙ্গে কাজ করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার বিজয়ে কোনো সমস্যা হবে না। তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন সকালে কিছু মানুষ তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বদনাম শুরু করে। তবে তিনি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে কথা বলে বর্তমান অবস্থানে পৌঁছেছেন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় যেই আসুক না কেন, দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট কারচুপি ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন, ‘যার ভোট যাকে খুশি তাকে দেওয়ার’ নীতিতে বিএনপি বিশ্বাসী।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, একটি দল মনে করছে দেশ তাদের একচেটিয়া সম্পত্তি হয়ে গেছে। কেউ কেউ বলছে বিএনপিকে একটি আসনও দেওয়া হবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, আসন দেওয়ার মালিক জনগণ, কোনো দল নয়।

নির্বাচনকে বহু প্রতীক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার আদায়ের মতোই ভোট প্রয়োগের জন্যও সংগ্রাম করতে হবে। ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি দাবি করেন, সরকারের ভেতরে একটি চক্র এখনো সক্রিয় রয়েছে, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মির্জা আব্বাস আয়-রোজগারের তথ্য জানার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন

আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬